মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়ায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপন নিউজ রিপোর্ট।। বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে।

বুধবার (২৩ জুন) বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়।
আলোচনা সভা দোয়া ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বর রহমান মহিব।




উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্ব বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।

এসময় উপজেলা, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৬ টা ৩০ মিঃ সময় চত্বর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথি উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও মোঃ মহিব্বুর রহমান মহিব।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!