রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে শোকের ছায়া

গলাচিপায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে শোকের ছায়া

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপার ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল ইসলাম বাদল খানের মৃত্যুতে সর্ব মহলে নেমে এসেছে শোকের ছায়া। বদরুল ইসলাম বাদল খান হচ্ছেন ডাকুয়া ইউনিয়নের আব্দুল লতিফ খানের ছেলে।




তিনি মস্তিস্কে রক্তক্ষরন জনিত কারণে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৪টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ অনেকে শোক বার্তা প্রকাশ করেন।

উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয় মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজার নামায অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামায ডাকুয়া ইউনিয়নে তার গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হবে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তার ভাই এ্যাডভোকেট মামুন খান।
বদরুল ইসলাম বাদল খানের মৃত্যুতে ডাকুয়া ইউনিয়নে মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!