আমতলীতে নমুনা পরীক্ষায় ৬৬% মানুষ করোনায় আক্রান্ত | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
আমতলীতে নমুনা পরীক্ষায় ৬৬% মানুষ করোনায় আক্রান্ত

আমতলীতে নমুনা পরীক্ষায় ৬৬% মানুষ করোনায় আক্রান্ত

আমতলী প্রতিনিধি।। নমুনা পরীক্ষায় আমতলী উপজেলায় করোনায় ৬৬% মানুষ আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে ৪৫ জনের নুমনা পরীক্ষায় ৩০ জন আক্রান্ত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই চিকিৎসা দিচ্ছেন।




জানাগেছে, করোনার উপসর্গ নিয়ে এক সপ্তাহে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন রোগী নমুনা দেয়। ওই ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩০ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। শতকরা হিসেবে করোনায় আক্রান্ত ৬৬%। এর মধ্যে মঙ্গলবার ১৭ জনের নমুনায় ১০ জন করোনা আক্রান্ত হয়। একই দিনে এতো পরিমান মানুষ করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা আমতলীতে এই প্রথম বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই যথাযথ চিকিৎসা দিচ্ছেন। এদিকে প্রাণঘাতী করোনার ভ্যাকসিন নেয়ার জন্য আমতলীতে ৭ হাজার ২’শ ১২ জন মানুষ নিবন্ধন করেন কিন্তু চার হাজার ৩’শ ৭৬ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। নিবন্ধন করেও দুই হাজার ৮’শ ৩৬ জন ভ্যাকসিন নেই। এর মধ্যে ৩ হাজার এক’শ ৭৩ জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন না থাকায় এক হাজার দুই’শ ৩ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেনি বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মোনায়েম সাদ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আক্রান্ত রোগীরা বাড়ীর আইসোলেশনে রেখেই মুঠোফোনে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, গত এক সপ্তাহে ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার এক দিনেই ১৭ জনের নমুনায় ১০ জন করোনায় আক্রান্ত। এতো মানুষ একদিনে করোনায় আক্রান্তের ঘটনা আগে ঘটেনি। তিনি আরো বলেন, মানুষ স্বাস্থ্যবিধি না মেনে চললে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। করোনা ভাইরাস থেকে রক্ষায় সকলেরই স্বাস্থ্য সচেতন হওয়া জরুরী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!