কলাপাড়ায় মাস্ক ব্যবহার না করায় ১৬ পথচারীকে অর্থদন্ড | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় মাস্ক ব্যবহার না করায় ১৬ পথচারীকে অর্থদন্ড

কলাপাড়ায় মাস্ক ব্যবহার না করায় ১৬ পথচারীকে অর্থদন্ড

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় মাস্ক না পড়ায় ১৬ পথচারীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া এক মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে পৌরশহরের নতুন বাজার এবং সদর রোড এলাকায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল।




অর্থদন্ড প্রাপ্ত ১৬ জন পথচারীকে মাস্ক না পড়ার কারনে জন প্রতি ৫০ টাকা করে এবং এক মোটর সাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময় সতর্কতা মূলক প্রচার ও পথচারীদের মাঝে মাস্ক বিতরন করেন।

এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) জগৎবন্ধু মন্ডল বলেন, মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে ১৬ জনকে ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া এক মোটর সাইকেল চালকে ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে সড়ক পরিবহন আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!