কলাপাড়ায় মাদ্রাসা ছাত্র’র পায়ের রগ কর্তনের ঘটনায় গ্রেপ্তার-২ | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
কলাপাড়ায় মাদ্রাসা ছাত্র’র পায়ের রগ কর্তনের ঘটনায় গ্রেপ্তার-২

কলাপাড়ায় মাদ্রাসা ছাত্র’র পায়ের রগ কর্তনের ঘটনায় গ্রেপ্তার-২

রিপোর্ট-চঞ্চল সাহা।। কলাপাড়ায় মো.শামীম গাজী (২৪) নামে এক মাদ্রাসা ছাত্র কে কুপিয়ে তার বাম পায়ের রগ কর্তন করা হয়েছে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।



আশংকা জনক অবস্থায় তাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করে৷ এ ঘটনায় পুলিশ মো.ফয়সাল বারী (২৫) ও হাসিব হাওলাদার (২৫) নামে দু’জনকে গ্রেফতার করেছে। আহত শামীমের বাবা কা ন গাজী বাদী হয়ে শুক্রবার রাতে ৬ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.মাসুম জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে কা ন গাজী এবং আবদুল জব্বার গ্রæপের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শামীম গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা.সায়মা সুলতানা জানান, শামীমের বাম পায়ের রগ কর্তন করা হয়েছে। এ ছাড়া তার ডান পা এবং দু’হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

আহত শামীমের বাবা মো.কাঞ্চন গাজী জানান,শামীম পটুয়াখালী ওয়াজেদিয়া মাদ্রামার কামেলের ছাত্র। করোনা ভাইরাসের প্রকোপ থাকায় শামীম বাড়ীতে আসে। ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, আসামীদের দু’জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!