বাংলাদেশের দেয়া উপহারের আম গেল ভারতে | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বাংলাদেশের দেয়া উপহারের আম গেল ভারতে

বাংলাদেশের দেয়া উপহারের আম গেল ভারতে

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের পশ্চিম বাংলার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের জন্য উপহার স্বরূপ রবিবার দুপুরে ২৬০ কার্টুন আম পাঠানো হয়েছে।

মেসার্স রবি ইন্টারন্যাশনাল সিএন্ড এফ এজেন্ট বেনাপোল এ আম রপ্তানির কার্যক্রম সম্পাদনা করেন।



রবি ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারি রবিউল ইসলাম রবি জানান, কাগজপত্রের আনুষ্টানিকতা শেষে বাংলাদেশ সরকারের উপহারের এক ট্রাক (ঢাকা মেট্রো- ড-১২- ৩৩২৩) হাড়ি ভাঙা আম ভারতে প্রবেশ করেছে।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, ভারত সরকারকে উপহারের ২ হাজার ৬ শত কেজি আম দেওয়া হয়। সকালে উপহারের আমগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজ ত্রের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বাংলাদেশের রাষ্টদূত মোহাম্মদ সামিউল কাদের, বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল (এএসপি) জুয়েল ইমরান।

আর ভারতের পক্ষে ছিলেন, পেট্রাপোল কাস্টমসের জয়েন্ট কমিশনার অনিত জয়েন, কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট প্রবীণ ঘটক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!