বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
রিপোর্ট-সুজন মৃধা।। কলাপাড়ায় বছরব্যাপী বারি উদ্ভাবিত তরমুজ উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্র লেবুখালী, পটুয়াখালীর আয়োজনে মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষনা কেন্দ্র লেবুখালী, পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ ইদ্রিছ আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান।
এছাড়া বক্তব্য রাখেন, বৈজ্ঞানিক কর্মকর্তা ইফতেখার মাহমুদ, বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল আল মামুন, সাংবাদিক আব্দুস সালাম আরিফ, কৃষক জাকির হোসেন, ওমর ফারুক প্রমুখ।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply