বাংলাদেশী নারীর মরদেহ উদ্ধার; আটক-১ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বাংলাদেশী নারীর মরদেহ উদ্ধার; আটক-১

বাংলাদেশী নারীর মরদেহ উদ্ধার; আটক-১

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ
ভারতের বনগাঁর একটি হোটেল থেকে আসমা বেগম (৪০) নামে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। তাকে ওড়নার ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের। ঘটনার পর থেকে নিহত  আসমার স্বামী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বনগাঁ শহরের একটি হোটেলে এ ঘটনা ঘটে। বনগাঁ থানা পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, যশোরের কোতয়ালী থানার আরবপুর   এলাকার আবুল কাশেম, তার স্ত্রী আসমা বেগম ও আসমার খালা মনোয়ারা বেগম বুধবার বাংলাদেশ থেকে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে যায়। তারা ভারতের বনগাঁ শহরের বাটার মোড়ের শ্যামাপ্রসাদ লজ নামে একটি হোটেলের তিন তলায় দুটি রুম ভাড়া নিয়েছিলেন।
একটি ঘরে আসমা এবং তার খালা মনোয়ারা ছিলেন। অন্য ঘরে কাশেম একা ছিলেন। হোটেলের এক কর্মী বলেন, তারা আগেও কয়েকবার এখানে এসেছেন। কয়েক দিন থেকে চলে গেছেন। হোটেলের কর্মচারীরা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তারা স্বামী-স্ত্রীকে এক সঙ্গে হোটেলের ঘর থেকে নিচে নামতে দেখেছেন। পরে তারা ঘরে ওঠেন। এরপর কাশেম সকাল ৯টার দিকে হোটেল থেকে চাবি নিয়ে বেরিয়ে যান। দুপুর পর্যন্ত কাশেম না ফেরায় কর্মচারীদের সন্দেহ হয়। এক কর্মচারী হোটেলের ঘরে গিয়ে দেখেন, কাশেমের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। কাঁচের জানালা দিয়ে তিনি দেখেন আসমা ঘরের মেঝেতে পড়ে আছেন। খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে আসমাকে মৃত অবস্থায় পান। তার গলায় ওড়নার ফাঁস দেয়াছিল।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। আসমার স্বামী আবদুল কাশেম বৃহস্পতিবার সকালে পেট্রাপোল দিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে বলে জানতে পেরেছে ভারতীয় পুলিশ। সেখানে থাকা মনোয়ারাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিষয়টি খুন না আত্মহত্যা, জানার চেষ্টা করছেন বনগাঁ থানার তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে- স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে কাশেম সন্দেহ করত। যা নিয়ে নিজেদের মধ্যে অশান্তি ছিল। কেন তারা ভারতে এসেছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, কার কার সঙ্গে দেখা করেছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!