শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালী উপজেলা আ’লীগ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

রাঙ্গাবালী উপজেলা আ’লীগ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

গলাচিপা প্রতিনিধি।। রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। নবগঠিত কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জামায়াত-শিবিরসহ বিএনপিপন্থিদের পদ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।



গত ২০১৯ সালের ২৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অধ্যক্ষ দেলোয়ার হোসেন সভাপতি ও সাইদুজ্জামান মামুন সাধারণ সম্পাদক হন। অজ্ঞাত কারণে দেড় বছর পর গত ৩০ জুন জেলা কমিটি ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটি প্রকাশ পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যে ঘোষিত কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পদবঞ্চিত নেতারা।

আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা অভিযোগ করেন, শুধু অর্থ ও আত্মীয়তার কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন তার পরিবারের ছয়জনকে কমিটিতে স্থান দিয়েছেন। একটি ডেভেলপার সংস্থার পরিচালক ফরহাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

বড় বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক বলেন, ইউনিয়ন থেকে ফরহাদ হোসেন নামে একজনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নেওয়া হয়েছে। তার বাবা হানিফ সর্দার বর্তমান ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তার আরেক চাচা অ্যাডভোকেট দেলোয়ার হোসেন জামায়াত নেতা।

রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, কমিটি করার ক্ষেত্রে ভুলত্রুটি হতেই পারে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!