মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জেলা প্রশাসকের

কলাপাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জেলা প্রশাসকের

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে করোনার প্রতিরোধে উপজেলার অংশীজনের সাথে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।



শুক্রবার (৯ জুলাই) বিকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ুন কবির।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার,কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু ও কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমূখ্য।

করোনার প্রতিরোধে সচেতনতামূলক সভায় চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

করোনার প্রতিরোধে সচেতনতামূলক সভায় জেলা প্রশাসক প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা ব্যাপী করোনার প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে সবাইকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!