বুধবার, ২২ Jul ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পাখিমারা বাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন আমতলীতে প্রকাশ্যে নি’ষি’দ্ধ ছাত্রলীগের বি’ক্ষো’ভ মি’ছি’ল কন্টেন্ট ক্রিয়েটর কাফি, তার পিতা ও বড় ভাইয়ের নামে জমি দ-খ’ল ও চাঁ’দা’বা’জি’র মা’ম’লা রাঙ্গাবালীতে বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় উপকারভোগীদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর কলাপাড়ায় ৪ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগ; আ’ট’ক-১ কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি নাসির উদ্দিন,সম্পাদক আবুল হোসেন কলাপাড়ায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত দি-খেপুপাড়া আরবান কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সভা ও কমিটি গঠন
দেশে রেকর্ড করোনায় একদিনে ২৩০ জনের মৃত্যু

দেশে রেকর্ড করোনায় একদিনে ২৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক।। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সারাদেশে আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে।



একই সময় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৮৭৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।

এর আগে শুক্রবার (৯ জুলাই) দেশে ২১২ জনের মৃত্যু হয়। ১০ জুলাই দেশে ১৮৫ জনের মৃত্যু হয়। ৮ জুলাই করোনায় দেশে ১৯৯ জনের মৃত্যু হয়। ৭ জুলাই প্রথমবারের মতো মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!