কলাপাড়ায় মৃত পোন মাছসহ মিটার অবৈধ বেহুন্দী ও ঘন ফাঁসের জাল জব্দ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
কলাপাড়ায় মৃত পোন মাছসহ মিটার অবৈধ বেহুন্দী ও ঘন ফাঁসের জাল জব্দ

কলাপাড়ায় মৃত পোন মাছসহ মিটার অবৈধ বেহুন্দী ও ঘন ফাঁসের জাল জব্দ

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ৫ মন বিভিন্ন প্রজাতির মৃত পোনা মাছসহ ২২ হাজার মিটার অবৈধ বেহুন্দী ও ঘন ফাঁসের জাল জব্দ করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ। সোমবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রাবনাবাদ চ্যানেল ও আন্ধারমানিক নদী মোহনায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পৌর শহরের হেলিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া মৃত পোনা মাছগুলো গরীব অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পায়রা বন্দর নৌ-পুলিশে ইনচার্জ এসআই শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য ক্ষেত্র অফিসার মহাসিন রেজা ও এ.এসআই মামুনসহ নৌ-পুলিশের সদস্যরা।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, দিনভর অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। অবৈধ জেলেদের বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!