মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সহায়তা পেল কর্মহীন নৌ শ্রমিকরা

কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সহায়তা পেল কর্মহীন নৌ শ্রমিকরা

আপন নিউজ অফিস।। করোনা ভাইরাস পরিস্থিতিতে কলাপাড়া-ঢাকা নৌ-রুটে দীর্ঘ দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ। তাই কর্মহীন হয়ে পড়ে কলাপাড়ায় লঞ্চঘাটের নৌ-শ্রমিকরা। তাদের হাতে নেই কোন কাজকর্ম। এক পর্যায় পরিবার পরিজন নিয়ে তারা অসহায় হয়ে পড়ে।

এ অবস্থায় কলাপাড়ার লঞ্চঘাটের ৩০ জন নৌ-শ্রমিক পেয়েছে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা।



বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক তাদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তৈল, এক কেজি লবন, এক কেজি চিনি প্রদান করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো.হাবিবুর রহমান ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো.নুরজ্জামাল খালাসি সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!