মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে গরম তেলে ঝলসে গেল শিশু প্রান্ত

আমতলীতে গরম তেলে ঝলসে গেল শিশু প্রান্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলী পৌর শহরের কেয়া রেষ্টুরেন্টের সড়কে রাখা কড়াইয়ের গরম তেলে ঝলসে শিশু প্রান্ত (১২) গুরুতর আহত হয়েছে। আহত শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাত নয়টার দিকে।



জানাগেছে, পৌর শহরের ওয়াবদা সড়কের সুমান্ত মজুমদারের শিশু পুত্র প্রান্ত মজুমদার সদর রোডের কেয়া রেষ্টুরেন্টের পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল। এমন মুহুর্তে ওই রেষ্টুরেন্টের সড়কে রাখা উতপ্ত তেলের কড়াই শিশু প্রান্তের হাতে বাঁধে। ওই কড়াই উল্টে গরম তেলে শিশু প্রান্তর শরীর ঝলসে যায়।

স্বজনরা উদ্ধার করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন খন্দকার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।

ওই হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরন করেন। রবিবার শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান শিশুটির বাবা সুমান্ত মজুমদার।

শিশুটির বাবা সুমান্ত মজুমদার বলেন, সড়কে রাখা গরম কড়াইয়ের তেল গায়ে পড়ে প্রান্তের শরীরের অধিকাংশ স্থানে পুড়ে গেছে।

কেয়া রেষ্টুরেন্টের মালিক মোঃ আনোয়ার হোসেন বলেন, গরম তেলের কড়াইতে শিশু প্রান্তের হাত লেগে কড়াই উল্টে যায়। ওই গরম তেলে শিশু শরীর পুড়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন খন্দকার বলেন, শিশুটির শরীরের ৫০% ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন. খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!