রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ক্রেতাশূন্য পশুর হাট; হতাশ বিক্রেতা

গলাচিপায় ক্রেতাশূন্য পশুর হাট; হতাশ বিক্রেতা

সঞ্জিব দাস, গলাচিপা।। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গলাচিপায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। শেষ দিনে উপজেলার গোলখালী ইউনিয়নের বউ বাজারে অনেকটাই ক্রেতাশূন্য কোরবানির পশুর হাট। করোনার প্রাদুর্ভাবের প্রভাব পড়েছে পশুর হাটেও।



এতে দূর-দূরান্ত থেকে পশু নিয়ে আসা বিক্রেতারা কম দামে তাদের পশু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

এদিকে কম দামে পছন্দের পশু কিনতে পেরে ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেলেও বিক্রেতারা হতাশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাটের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা।

এসব হাটে বড় পশুর তুলনায় মাঝারি ও ছোট পশুর চাহিদা বেশি। ক্রেতা কম হওয়ায় পশুও কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা।

বউ বাজার হাট ইজারাদার মো. রহিম হাওলাদার জানান, কোরবানীর শেষ মূহুর্তে এসে ক্রেতা শূণ্য হওয়ায় আর্থিক সংকটের মধ্যে পড়েছেন পশু বিক্রেতারা ও সকল হাট ইজারাদারগণ। পশু বিক্রেতারা জানিয়েছেন, কোরবানিকে সামনে রেখে সারা বছর পশু লালনপালন করে বাজারে আনার পর ক্রয়মূল্যের চেয়েও কমে বিক্রি করতে হচ্ছে।

এদিকে হাটে আনা পশুর স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছে একাধিক ভ্যাটেনারি টিম। এ ছাড়া উপজেলার হাটগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জাল টাকা রোধে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। উপজেলায় উল্লেখযোগ্য ৩০টি পশুর হাট বসেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!