কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ জনকে ৬২,৪৫০ টাকা অর্থ দন্ড | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল
কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ জনকে ৬২,৪৫০ টাকা অর্থ দন্ড

কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ জনকে ৬২,৪৫০ টাকা অর্থ দন্ড

বিশেষ প্রতিবেদক।। করোনা সংক্রমন রোধে বিধি নিষেধ অমান্য করায় কলাপাড়ায় ২২জনকে ২৩, ১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার সকাল ১১:৪৫ থেকে ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে পৌরশহরের নতুন বাজার, নাচনাপাড়া চৌরাস্তা ও মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লংঘনে ২৪(২) ধারা
মতে ১৫ জনকে ১৪,০০০ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬, ৭২, ৭৫ ও ৭৬ ধারা মতে ৭জনকে ৯,১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।




এর আগে শুক্রবার সকাল ১১:১৫ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মহিপুর বাজার ও আলীপুর বাজারে অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লংঘনে ২৪(২) ধারা মতে ১৫ জনকে ৯,০৫০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার সকাল ১১:৪০ থেকে ২:১৫ পর্যন্ত মহিপুর বাজার ও আলীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একই ধারায় ২৪ জনকে ৩০,৩০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, ’করোনা সংক্রমন ও মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমন প্রতিরোধে
ভ্রাম্যমান আদালতের এ অভিযান। পসরকারী ঘোষিত বিধি নিষেধ পালনে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!