গলাচিপায় করোনার টিকা গ্রহণে মানুষের ভিড় | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
গলাচিপায় করোনার টিকা গ্রহণে মানুষের ভিড়

গলাচিপায় করোনার টিকা গ্রহণে মানুষের ভিড়

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত লক্ষ করা গেছে কোভিড-১৯ টিকা গ্রহণকারীদের উপচেপড়া ভিড়। প্রাথমিক পর্যায়ে টিকা গ্রহণের তেমন আগ্রহ দেখা না গেলেও বর্তমানে করোনা সংক্রমনের হার যতই বাড়ছে ততই করোনা ভাইরাস সংক্রমন থেকে বাঁচতে বেড়েছে টিকা গ্রহণকারীর সংখ্যা। তবে পুরুষের চেয়ে নারীদের টিকা গ্রহণে আগ্রহ দেখা দিয়েছে।




গত দুই সপ্তাহ ধরে বেশি মাত্রায় বেড়েছে টিকা গ্রহণের জন্য নিবন্ধন। টিকা গ্রহণকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে আগ্রহ দেখা গেছে।

পাশর্বর্তী দুটি উপজেলা গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ৪ লাখ ৬৫ হাজার ৬ শত ৪৬ জন মানুষ শুধুমাত্র ৫০ শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্সের উপরই নির্ভরশীল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কার্যক্রম শুরু হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারী থেকে ১ম ডোজ ১৩ হাজার ৯ শত ৪১ জন এবং ২য় ডোজ ৬ হাজার ১ শত ৮৭ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে ১ম ডোজ পুরুষ ৮ হাজার ১ শত ৫৩ জন ও নারী ৫ হাজার ৮ শত ১৮ জন। ২য় ডোজ পুরুষ ৩ হাজার ৮ শত ৮১ জন ও নারী ২ হাজার ৩ শত ৬ জন। এ পর্যন্ত দুই উপজেলা করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৮৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। এ তথ্য ৩১ জুলাই ২০২১ পর্যন্ত।

চলতি বছরের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সফোর্ড অ্যাস্ট্রাজোনেকার টিকা দিয়ে দিকাদান কার্যক্রম শুরু হয়। ১ম চালানে ১৪ হাজার ডোম ও ২য় চালানে সিনোফার্মার ৬ হাজার ৫ শত ডোম টিকা আসে।

স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে আসা সাধারণ জনগণ প্রতিক্রিয়ায় বলেন, অতি অল্প সময়ের মধ্যে সাধারণ জনগণের মাঝে টিকাদান কর্মসূচি বাস্তাবায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন সাহকে ধন্যবাদ জানাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, টিকা গ্রহণে সাধারণ মানুষের মাঝে বেশ আগ্রহ লক্ষ করা গেছে এবং সুশৃঙ্খলভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!