রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় দুস্থ খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ

গলাচিপায় দুস্থ খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় দুস্থ ও অসহায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস মহামারী কালীন সময়ে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গলাচিপা উপজেলায় দুস্থ ও অসহায় গরুর খামারিদের মাঝে পশুর পুষ্টি ও সুস্বাস্থ্য রক্ষায় গো-খাদ্য বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।




সোমবার (২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট দুই শত ৪২ জন দুস্থ ও অসহায় গরুর খামারিদের মাঝে এসব গো-খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, অসহায় গরু খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। গরু পালনে খামারীরা আরো বেশি উৎসাহিত হওয়া এবং করোনাকালীন ক্ষতি পুষিয়ে উঠতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে এ খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ডা. মোস্তাফিজুর রহমান বলেন, করোনাকালীন সময়ে এবং সম্প্রতি অতি বৃষ্টির কারণে পশু খাবারের সংকট দেখা দেয়। আর এ সংকট দূর করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুস্থ ও অসহায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন বলেন, চলমান প্রাকৃতিক দূর্যোগ ও করোনাকালীন সময়ে উপজেলা গরু খামারীদের মাঝে জনপ্রতি ৩ হাজার ১ শত টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বর্তমান সরকারের চিন্তাভাবনায় উপজেলায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দের এ গো-খাদ্য বিতরণ অব্যহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!