মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে জখম

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে জখম

আপন নিউজ রিপোর্ট।। কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কমলা রানী (৪০) কে ছাতা দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।

এছাড়াও মেম্বারের কাছে বিচার দিতে গিয়ে পথিমধ্যে আহত কমলা রানী’র স্বামী হরে কিশাের চন্দ্র হাওলাদার (৬৫), ছেলে তাপস চন্দ্র হাওলাদার (২০) ও তুষার চন্দ্র হাওলাদার (১৫) কেও মারধরের অভিযোগ পাওয়া গেছে।




রোববার (৮ আগষ্ট) সকাল আনুমানিক ৯ টায় উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তার ছেলে তাপস চন্দ্র হাওলাদার কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

তাপস চন্দ্র হাওলাদার তার লিখিত অভিযোগ উল্লেখ করেন, আমার বাবা হরে কিশাের চন্দ্র হাওলাদার (৬৫) এর থেকে একই এলাকার মােঃ জলিল খাঁ গত ৬/৭ দিন পূর্বে ১০ কেজি স্বর্নগােটা ধান ক্রয় করে। একই দিন বিকালে জলিল খাঁ ওই ধান ফেরৎ দিয়ে যায়। ধানের পরিবর্তে জলিল খাঁ আমার বাবার কাছে টাকা চাইলে আমার পিতা বলে যে, সে টাকা খরচ করে ফেলছে। পর দেয়া হবে।

ঘটনার দিন সকাল অনুমান ৮ টায় বাড়িতে এসে আমার মা কমলা রানী’র কাছে ধান বাদব টাকা চাইলে আমার মা দিতে না পারলে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মােঃ জলিল খাঁ তার হাতে থাকা ছাতা দিয়ে আমার মা কমলা রানী ও ভাই তুষার চন্দ্র হাওলাদারকে এলোপাথারীভাবে পিটিয়ে জখম করে। খবর পেয়ে আমি বাড়িতে আসে ঘটনাটি স্থানীয় মেম্বার রবিন চন্দ্র হাওলাদার কে জানাতে গেলে পথিমধ্যে মােঃ জলিল খাঁ (৩৩) , পিতা- মৃত ইউনুচ আলী খাঁ, মােপ্ত জাহিদুল খাঁ (১৮) , পিতা- মােঃ জলিল খাঁ, মােঃ নাইম খাঁ (১৮), পিতা- মােঃ ইউসুফ আলী খাঁ, মােঃ জুয়েল মুন্সী (২৫), পিতা- মােঃ জুলহাস মুন্সী সহ ৭/৮ জন আমাকে সহ আমার বাবা ও ভাই কে এলোপাথারীভাবে পিটিয়ে জখম করে। ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে আমাদের খুন-জখমের ভয়ভীতি হুমকি প্রদান করে দ্রুত চলে যায়।

স্থানীয়দের সহযোগিতায় তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে কমলা রানীকে হাসপাতালে ভর্তি করেন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!