শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটার বালুু চরে ফের আটকা পড়লো দু’টি মৃত ডলফিন

কুয়াকাটার বালুু চরে ফের আটকা পড়লো দু’টি মৃত ডলফিন

চঞ্চল সাহাঃ কুয়াকাটায় বালু চরে ফের আটকা পড়েছে দুটি মৃত ডলফিন। সোমবার দুপুর ১ টার দিকে জোয়ারের পানিতে ভেসে এসে ডলফিন দুটি আটকে পড়ে। খবরটি সঙ্গে সঙ্গে এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভীড় করে ডলফিন দুটি দেখার জন্য । ডলফিন দুটি একটি হাম্পব্যাক এবং অপরটি ইরাবতী প্রজাতির ডলফিন। দুটি ডলফিন জেলেদের জালে আটকে পড়ে মারা যায় বলে স্থানীয়েেদর ধারনা। ডলফিন দুটি অন্ততঃ সাড়ে ৬ থেকে ৭ ফুট লম্বা এবং চওড়া আড়াই ফুট। শনিবার বিকেলে একই প্রজাতির আরেকটি মৃত ডলফিন কুয়াকাটার সমুদ্র পাড়ে ভেসে ওঠে।




ওয়াল্ড ফিসের ইকোফিস প্রকল্পের জীব বৈচিত্র গবেষক সাগরিকা স্মৃতি জানান, ডলফিন রক্ষায় জেলেদের প্রশিক্ষন প্রয়োজন।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, দুটি ডলফিনের মধ্যে একটি ইরাবতী অন্যটি হ্যাম্পব্যাক প্রজাতির । তবে দুটি ডলফিনের চোয়ালের সাথে জাল পেঁচানো দেখা গেছে। পোষ্টমর্টেম করলে এর মৃত্যুর মূল বিষয়টি জানা যেত বলে তিনি উল্লেখ করেন।

কুয়াকাটার জেলে কাওসার হোসেন জানান, দু’টি ডলফিন জোয়ারের পানিতে ভেসে এসেছে। এ গুলোর চোয়ালে আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয়রা দুটি ডলফিন মাটি চাঁপা দেয় বলে তিনি উল্লেখ করেন।

কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মো.শাহআলম খান জানান, ডলফিন অন্তত ২৫ থেকে ৩০ প্রজাতির রয়েছে। সাধারনতঃ আরব মহাসাগরে এর বিচরন ক্ষেত্র। প্রতিকুল পরিবেশের কারনে এরা ভারত মহাসাগর ও বেেঙ্গাপসাগরে নিরাপদ আশ্রয়ের নেয়। এসময় হয়তো আঘাত প্রাপ্ত হয়ে এ গুলো মারা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!