কলাপাড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

কলাপাড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন

আপন নিউজ অফিসঃ ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেছেন কলাপাড়া উপজেলা প্রশাসন। রোববার সকাল ৮টায় কলাপাড়া উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান প্রমূখ।




সকাল ১১ টায় কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানার সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, আওয়ামী লীগ নেতা সৈয়দ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন প্রমূখ।

এছাড়া বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবীর। সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি শামসুল আলম, সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস, জীবন কুমার মন্ডল, অমল মুখার্জী, অশোক মুখার্জী, জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!