আমতলীতে সড়ক দুর্ঘটনায় চিনা সাংহাই কোম্পানীর দুই কর্মকর্তাসহ তিনজন নিহত | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে সড়ক দুর্ঘটনায় চিনা সাংহাই কোম্পানীর দুই কর্মকর্তাসহ তিনজন নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় চিনা সাংহাই কোম্পানীর দুই কর্মকর্তাসহ তিনজন নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে মাইক্রোবাস খাদে পড়ে তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই কর্মকর্তা চিনা নাগরিক, দোভাষী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছে।

পুলিশ নিহত তিন জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে।




জানাগেছে, তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানীর সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং, দোভাষী প্রকৌশলী মোঃ ফখরুল হাসান ঢাকা থেকে একটি ভাড়ায় চালিত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-হ-১৩-১৫৭৪) যোগে তালতলী তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসতেছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়া নামক স্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং, দোভাষী প্রকৌশলী মোঃ ফখরুল হাসান ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ওই রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত গাড়ী চালক মোঃ মুছা মৃধা করোনায় আক্রান্ত হওয়ায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। দোভাষী প্রকৌশলী মোঃ ফখরুল হাসানের বাড়ী ঢাকার গুলশান।

তার বাবার নাম মোঃ আনিসুর রহমান। আহত গাড়ী চালক মোঃ মুসা মৃধার বাড়ী পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামে। তার বাবার নাম আব্দুস সালাম মৃধা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। গাড়ীটি পানির নীচে তলিয়ে থাকায় তিনজন নিহত হয়েছে। পুলিশ রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দোভাষী তন্ময় বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানীর সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও দোভাষী প্রকৌশলী মোঃ ফখরুল হাসান ঢাকা থেকে মাইক্রোবাসে তালতলীতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বরগুনা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর মল্লিক বলেন, আইসোটেক তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ও চায়না দুতাবাস নিহত চায়রা দু নাগরিকের মরদেহ দেশে ফিরিয়ে নেয়ার সকল ব্যবস্থা করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!