কলাপাড়ায় ভিপি জিয়া আটক | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় ভিপি জিয়া আটক

কলাপাড়ায় ভিপি জিয়া আটক

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো.জিয়াউর রহমান ওরফে ভিপি জিয়া (৪২) কে পুলিশ আটক করেছে। মঙ্গলবার ভোররাত সাড়ে ৪ টার দিকে বালিয়াতলীর মুসুল্লীয়াবাদ এলাকার মো. আলাউদ্দিনের বাড়ী থেকে তাকে আটক করা হয়।




এদিন সকাল সাড়ে ১০ টার দিকে তাকে আদালতে সোর্পদ করা হলে আসামী পক্ষের কৌশলীর জামিন আবেদন নাকচ করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আকরামের খাল দখল নিয়ে গত ২৮ জুলাই দু’পক্ষের মারামারির ঘটনা ঘটে। প্রতিপক্ষ নূর-ইসলাম বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন এতে জিয়াউর রহমান ভিপি জিয়াকে প্রধান আসামী করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.হুমায়ুন জানান, ভিপি জিয়া রাতে নিজের বাড়ীতে না থেকে একেক দিন একেক বাড়ীতে রাত্রী যাপন করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মুসুল্লীয়াবাদ গ্রামের আলাউদ্দিনের বাড়ী থেকে আটক করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!