কলাপাড়ার মহিপুর ইউপি সদস্য আ. সোবাহান বরখাস্ত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ার মহিপুর ইউপি সদস্য আ. সোবাহান বরখাস্ত

কলাপাড়ার মহিপুর ইউপি সদস্য আ. সোবাহান বরখাস্ত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার মহিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোবাহান হাওলাদারকে তার সদস্য পদ থেকে অপসারন করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা এর উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৮ আগস্ট (বুধবার) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।





প্রজ্ঞাপনের তথ্যানুসারে জানা যায়, ইউপি মেম্বার মো. সোবাহান হাওলাদার একই ইউনিয়নের ইউপি সচিব আব্দুর রাজ্জাককে অকথ্য ভাষায় গালি-গালাজ, হুমকি-ধামকি ও লাি ত করার  অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় জেলা প্রশাসক, পটুয়াখালী এর প্রস্তাব মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১০/১১/২০২০ তারিখে ১২১৪নং  স্মারকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে কেন তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না তা পত্র প্রাপ্তির ১০(দশ) কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে এ বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়। অপরদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫(৯) ধারা মোতাবেক শূণ্য ঘোষনা সংক্রান্ত গেজেট বিজ্ঞপিÍ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য  মো. সোবাহান হাওলাদার সাংবাদিকদের জানান, আমার ব্যাপারে সঠিক বিচার করা হয়নি। আমি উচ্চ আদালতে যাবো।

উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, আমি প্রজ্ঞাপনটি পেয়েছি। উপজেলা নির্বাচন অফিসারের সাথে যোগাযোগ করে আইনের প্রয়োগ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!