বঙ্গোপসাগরে জেলেদের জালে ৪ মণ ওজনের ব্ল্যাক মার্লিন মাছ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
বঙ্গোপসাগরে জেলেদের জালে ৪ মণ ওজনের ব্ল্যাক মার্লিন মাছ

বঙ্গোপসাগরে জেলেদের জালে ৪ মণ ওজনের ব্ল্যাক মার্লিন মাছ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ মহিপুরে আনিস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৪ মন ওজনের ১ টি ব্ল্যাক মার্লিন মাছ।

বৃহস্পতিবার রাতে গভীর বঙ্গোপসাগরে মাছটি ধরা পরে। শুক্রবার দুপুরের পর এ মাছটি মৎস্য বন্দর মহিপুরের টুস্টার ফিস গদিতে বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছটি এক নজর দেখতে ভীড় জমায় স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।




ম্থানীয় সূত্র ও আনিস মাঝি বলেন, এ জাতীয় মাছ তাদের জালে আর কখনো ধরা পড়েনি। তাই এ মাছটির স্থানীয় নাম তাদের জানা নেই। ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এ মাছটির ওজন বেশি হওয়ায় বন্দরে নিয়ে আসতে তাদের বেশ কষ্ট হয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ গনমাধ্যমকে জানায়, ব্ল্যাক মার্লিন মাছ সাধারনত বাংলাদেশের সাগর কিংবা নদীতে বিচরন করেনা।
এ মাছ প্রশান্ত মহাসাগার ও ভারত মহাসাগরে কম সংখ্যক দেখা যায়। তবে বিদেশে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই জেলের জালে ১৫ টি পাখি মাছ ধরা পড়েছিলো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!