কুয়াকাটার মোস্ট ওয়ান্টেড গণধর্ষণ মামলার আসামী পুলিশের খাঁচায় | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কুয়াকাটার মোস্ট ওয়ান্টেড গণধর্ষণ মামলার আসামী পুলিশের খাঁচায়

কুয়াকাটার মোস্ট ওয়ান্টেড গণধর্ষণ মামলার আসামী পুলিশের খাঁচায়

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটার মোস্ট ওয়ান্টেড গণধর্ষণ মামলার আসামী জংলা শাহ আলম এখন পুলিশের খাঁচায়, জনমনে স্বস্তি। কুয়াকাটার লেম্বুর বনে আলোচিত গৃহবধু গণধর্ষণ মামলার প্রধান আসামী, সিআর ও জিআর সহ মোট ১৫ টি মামলার কালো তালিকাভুক্ত আসামী এলাকার চিহ্নিত জলদস্যু-বনদস্যু ও কুয়াকাটায় ঘুড়তে আসা পর্যটকদের আতঙ্ক।




লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুড়া গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে শাহ আলম বাহিনীর প্রধান শাহ আলম ওরফে জোংলা শাহ আলম (৫০) ও তার সহযোগী একই গ্রামের জাহাঙ্গীর (৩৭) কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার রাত ১০টায় মহিপুর থানার ওসি তদন্ত খোন্দকার আবুল খায়েরের নেতৃত্বে মহিপুর থানা পুলিশের চৌকস টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে তকে গ্রেপ্তার করা হয়।

এদিকে তার গ্রেফতারে এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, মহিপুর থানা পুলিশ তাকে এবং তার সহযোগী কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, তার বিরুদ্ধে সর্বাধিক ১৫টি মামালা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!