কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে কৃষকের পা ভেঙ্গে দিয়ে টাকা লুট | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে কৃষকের পা ভেঙ্গে দিয়ে টাকা লুট

কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে কৃষকের পা ভেঙ্গে দিয়ে টাকা লুট

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেল থামিয়ে লাঠি, বাঁশ দিয়ে পিটিয়ে কৃষক সৈয়দ আলী মৃধার(৪৭) বাম পা ভেঙ্গে দিয়েছে




দুর্বৃত্তরা। এ সময় তার সাথে থাকা নগদ গরু ক্রয়ের লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। বুধবার দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের সোনাপাড়া সড়কে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত কৃষককে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কৃষকের ভাই লিটন মৃধা জানান, বুধবার সকালে গরু ক্রয়ের বাসা থেকে এক লাখ ৯৬ হাজার টাকা নিয়ে তার ভাই সৈয়দ আলী মৃধা মোটরসাইকেলে করে কলাপাড়া শহরে আসতে ছিলেন। এসময় তার সাথে ছিলো তার চাচাতো ভাই নাসির মৃধা।

তিনি জানান, মোটরসাইকেলটি সেনাপাড়া এলাকায় পৌছলে আগে থেকে ওৎপেতে থাকা ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়া গ্রামের ওসমান হাওলাদার, মহিবুল্লাহর নেতৃত্বে ৬/৭ জন মোটরসাইকেল চালক মুসা গাজীকে পথিমধ্যে থামিয়ে সৈয়দ আলীকে মোটরসাইকেল থেকে টেনেহেঁচড়ে নামিয়ে এলোপাতাড়ি পেটানো শুরু করে। এসময় তার ভাই নাসির এগিয়ে এলে তাকেও মারধর করে ধান ক্ষেতে ফেলে দেয়। একপর্যায়ে মোটা লাঠি দিডে তার বাম পা পিটিয়ে ভেঙ্গে ফেলে। ফুলাজখম শরীরের বিভিন্ন অংশ। এসময় হামলাকারীরা তার সাথে টাকা ছিনিয়ে নেয়। মাছের ঘের ও জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে আহত সৈয়দ আলী মৃধা জানান।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিন জানান, ভাড়ি বস্তুর আঘাতে তার বাম পায়ের হাড় দুই খন্ড হয়ে গেছে। শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, ঘটনাটি শুনেছেন। কিন্তু এ ঘটনায় রাত পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!