রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মহিপুর থানার ওসিকে স্বশরীরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তলব

মহিপুর থানার ওসিকে স্বশরীরে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তলব

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসিকে স্বশরীরে তলব করেছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। রবিবার (৫ সেপ্টেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।




আদালত সূত্র জানায়, কুয়াকাটা পৌর এলাকার পশ্চিম কুয়াকাটা গ্রামের প্রবাসী শহিদ আকন’র স্ত্রী মাছুমা বেগম ১৪ ফেব্রæয়ারী ২০২১ একই গ্রামের মো: হাবিব খাঁ সহ ১২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, শ্লীলতা হানি ও মারধর করে নগদ টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগে বিজ্ঞ আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে মহিপুর ওসি (স্বয়ং) কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর দীর্ঘদিনেও আদালতের নির্দেশ পালন না করায় বিজ্ঞ আদালত আজ মহিপুর থানার ওসিকে স্বশরীরে প্রতিবেদন সহ আদালতে তলব করেন।

বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এর বে সহকারী মো: ফেরদৌস মিয়া এবং বাদী পক্ষের নিযুক্তীয় কৌশলী অ্যাডভোকেট মো: নাসির উদ্দিন এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!