কলাপাড়ায় বেড়িবাঁধ ভাঙ্গা ২০ গ্রাম পানির নিচে; হাজারো পরিবার পানিবন্দী | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় বেড়িবাঁধ ভাঙ্গা ২০ গ্রাম পানির নিচে; হাজারো পরিবার পানিবন্দী

কলাপাড়ায় বেড়িবাঁধ ভাঙ্গা ২০ গ্রাম পানির নিচে; হাজারো পরিবার পানিবন্দী

আপন নিউজ ডেস্কঃ লঘুচাপের প্রভাবে অমাবস্যা ও পুবের মাঝারি ধরনের দমকা ঝড়ো হাওয়ায় কলাপাড়ার পায়রা বন্দরসহ গোটা উপকূলজুড়ে অস্বাভাবিক জোয়ার বইছে। বেড়িবাঁধ ভাঙ্গা জনপদ রাবনাবাদ পাড়ের দীর্ঘ ১২ কিলোমিটার জুড়ে জোয়ারের পানিতে থৈ থৈ করছে। হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মানুষের রান্নার চুলা থেকে টয়লেট সব পানিতে ডুবে গেছে। সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত পানিবন্দী দশার কোন উন্নতি হয়নি। বিপর্যস্ত দশায় পড়েছে অন্তত ২০টি গ্রামের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন লালুয়ার ১১ ও ধানখালী, চম্পাপুর ইউনিয়নের নয় গ্রামের মানুষ।




উপজেলার চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, দেবপুর গ্রাম সংলগ্ন বেড়িবাঁধটি ভেঙ্গে যাওয়ায় সেখান থেকে জোয়ারের পানিতে দুইটি ইউনিয়নের নয় গ্রামের মানুষ পানিতে ডুবে গেছে। রাস্তাঘাট বাড়িঘর সব পানির নিচে তলিয়ে আছে।

ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, দেবপুরের বাঁধ ভাঙ্গার কারনে সোমবার থেকে এ পর্যন্ত অস্বাভাবিক জোয়ারের তিন দফায় পানি প্রবেশ করে পাঁচজুনিয়া, লোন্দা ও নিশাবাড়িয়া গ্রামের মানুষের বাড়িঘরসহ চাষের জমি সব ডুবে আছে। এসব মানুষের এখন চরম দূর্ভোগ হচ্ছে।

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল রয়েছে। হাজার হাজার ট্রলার মাছ ধরা বন্ধ করে মহিপুর আলীপুরে খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!