বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে গোপনে কারিগরি বোর্ডের পরীক্ষা

আমতলীতে গোপনে কারিগরি বোর্ডের পরীক্ষা

আমতলী প্রতিনিধিঃ আমতলী আইডিয়াল কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরীক্ষার্থীদের পরীক্ষা গোপনে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কম্পিউটার বিষয়ের ৬ মাস মেয়াদী কোর্সের পরীক্ষা কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের অনুপস্থিতে নেয়া হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ঘন্টায় নেয়ার কথা থাকলেও পরীক্ষা কেন্দ্র সচিব মোঃ কাওসার আহম্মেদ এক ঘন্টায় শেষ করে খাতা তার বাসায় নিয়ে আসেন। অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই কেন্দ্র সচিব পরীক্ষা নিয়েছেন। ইউএনও মোঃ কাওসার হোসেন বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে পরীক্ষার বিষয়ে খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জানাগেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কম্পিউটার বিষয়ে ৬ মাস মেয়াদী কোর্সের পরীক্ষা শুক্রবার সকাল ১০ টায় শুরু হয়। আমতলী উপজেলার আইডিয়াল কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ৫২ জন পরীক্ষার্থীর পরীক্ষা চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গোপনে নেয়া হয়।ওই ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক মোঃ কাওসার হোসেন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম ও পুলিশের অনুপস্থিতিতে পরীক্ষা নেন কেন্দ্র সচিব। অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই কেন্দ্র সচিব গোপনে পরীক্ষা নিয়েছেন। কারিগড়ি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিপত্রে উল্লেখ আছে, ৬০ নম্বরের এক ঘন্টার লিখিত পরীক্ষা এবং দুই ঘন্টায় ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা। কিন্তু এক ঘন্টার লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা না নিয়েই সচিব খাতা নিয়ে কেন্দ্র ত্যাগ করেছেন। ওই পরিপত্রে আরো উল্লেখ আেেছ, পরীক্ষা শেষে খাতা পোষ্ট অফিসের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে। কিন্তু কেন্দ্র সচিব মোঃ কাওসার আহম্মেদ শুক্রবার বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত পোষ্ট অফিসে খাতা জমা দেয়নি। এছাড়াও অভিযোগ রয়েছে উপজেলা শহরে পরীক্ষা কেন্দ্র না করে শহর থেকে ২৫ কিলোমিটার দুরে গ্রামা লের চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র করা হয়েছে। যোগাযোগ বিছিন্ন ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের যেতে সমস্যা হচ্ছে। পরীক্ষার্থীরা চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাতিল করে শহরের বিদ্যালয়ে কেন্দ্র করার দাবী জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, কেন্দ্র সচিব তার বাসায় বসে খাতায় লিখিয়েছেন।




কয়েক শিক্ষার্থী বলেন, শহরে এতো বিদ্যালয় থাকতেও শহর থেকে ২৫ কিলোমিটার দুরে একটি গ্রামের বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। যোগাযোগ বিছিন্ন ওই কেন্দ্রে যেতে সমস্যা হয়। ওই পরীক্ষা কেন্দ্র বাতিল করে শহরে পরীক্ষা নেয়ার দাবী জানান তারা।

চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির বলেন, কেন্দ্র সচিব মোঃ কাওসার আহম্মেদ এক ঘন্টায় লিখিত পরীক্ষা শেষ করে খাতা নিয়ে কেন্দ্র ত্যাগ করেছেন। এ পরীক্ষায়  উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা এবং পুলিশ ছিল না। কেন্দ্র সচিব নিজের ইচ্ছামত পরীক্ষা নিয়ে চলে গেছেন। তিনি আরো বলেন, ব্যবহারিক পরীক্ষা থাকলেও কেন্দ্র সচিব তা নেননি।

আমতলী আইডিয়াল কম্পিউটার টেনিং ইনস্টিটিউটের পরিচালক ও কেন্দ্র সচিব মোঃ কাওসার আহম্মেদের মুঠোফোনে (০১৭১৫৮৪৮৪২৩) বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা পোষ্ট মাষ্টার মোঃ সেলিম রেজা বলেন, বিকেল ৩ টা ৫৫ মিনিট পযন্ত পরীক্ষার খাতা আমার কাছে জমা দেয়নি।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরীক্ষার বিষয়টি কেন্দ্র সচিব সঠিকভাবে অবহিত করেনি। তাই আমি পুলিশ পাঠাতে পারিনি।

পরীক্ষা কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, পরীক্ষা কেন্দ্রে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে এ বিষয়টি আমার জানা নেই। তাই আমি পরীক্ষা কেন্দ্রে যাইনি।
আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন মিলন বলেন, ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!