মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
লেবুখালী সেতুটি শহীদ আলাউদ্দিন সেতু নামের দাবীতে কলাপাড়ায় মানববন্ধন

লেবুখালী সেতুটি শহীদ আলাউদ্দিন সেতু নামের দাবীতে কলাপাড়ায় মানববন্ধন

চঞ্চল সাহা, আপন নিউজঃ বরিশাল-পটুয়াখালী সড়কের লেবুখালীতে নবনির্মিত সেতুটি ’শহীদ আলাউদ্দিন সেতু” নামকরনের দাবীতে কলাপাড়ায় এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে ’শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।




আলাউদ্দিন স্মৃতি সংসদের কলাপাড়া উপজেলার সভাপতি এস এম আবুল হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকার অগ্রনী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কলাপাড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মো.ফজলুর রহমান সানু সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল ইসলাম বাবুল, জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাধারন সম্পাদক মো.কাউয়ুম উদ্দিন জুয়েল, অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী খেপুপাড়া শাখার সদস্য শিক্ষক অমল চন্দ্র কর্মকার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন’ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের অধিবাসী শহীদ আলাউদ্দিন ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী গনঅদ্ভ্যুত্থানে বরিশাল জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবানে এক বিক্ষোভ মিছিলে অংশ নিলে তৎকালীন ইষ্ট পাকিস্থান রাইফেলের গুলিতে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন এলাকায় শহীদ হন। এসময় আলাউদ্দিন বরিশালের এ,কে স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিল। বর্তমানে বরিশাল-পটুয়াখালীর সড়কের লেবুখালীতে নব-নির্মিত সেতুটি শহীদ আলাউদ্দিনের নামে নাম করনের দাবীতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন বক্তারা।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার। অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত স্মারক লিপি পাঠ করেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক আতাজুল ইসলাম।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!