মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
ইলিশ ধরতে গিয়ে তীব্র ঢেউয়ে ট্রলারডুবি; প্রাণে রক্ষা পেলেন ১৫ জেলে

ইলিশ ধরতে গিয়ে তীব্র ঢেউয়ে ট্রলারডুবি; প্রাণে রক্ষা পেলেন ১৫ জেলে

আপন নিউজ অফিসঃ বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে তীব্র ঢেউয়ে ডুবে গেছে একটি ট্রলার। তবে ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।




রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা সংলগ্ন এক কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারে থাকা মাঝি আলী হোসেন জানান, গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) আলীপুর মৎস্য বন্দর থেকে সাগরে মাছ ধরতে যান ১৫ জেলে। শনিবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে সমুদ্র হঠাৎ উত্তাল হয়ে ওঠে। পরে গভীর সমুদ্রে না গিয়ে বন্দরের দিকে ফিরে আসতে শুরেু করেন তারা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পৌঁছালে ঢেউয়ের তোড়ে তাদের ট্রলার উল্টে যায়।

ট্রলারে থাকা আরেক জেলে ফারুক গাজী জানান, উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সব জেলে ট্রলারের ওপর উঠে দাঁড়ান। কিছুক্ষণ পরই ওয়াটার বাইকে করে কয়েকজন ট্যুর গাইড ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন।

সি বিচ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক লিটন বলেন, ‘হঠাৎ দেখলাম একটি ট্রলার উল্টে গেছে। লোকগুলো তার ওপর দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমার তিনটি ওয়াটার বাইকসহ পাঁচজন ট্যুর গাইডকে সেখানে পাঠাই। পরে তারা জেলেদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসেন। এই উত্তাল ঢেউয়ের মাঝে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ১৫ জন জেলেকেই তীরে নিয়ে আসা সম্ভব হয়েছে।’

জোয়ারের সময় দুর্ঘটনাকবলিত ট্রলারটি সৈকতের সানসেট ব্লক পয়েন্ট এলাকায় নিয়ে আসা হয়। এসময় ট্রলারটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!