কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দাপটে ইউপি সদস্যর পরিবার জিম্মি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দাপটে ইউপি সদস্যর পরিবার জিম্মি

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দাপটে ইউপি সদস্যর পরিবার জিম্মি

রিপোর্ট- বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহাগ মুন্সীর অত্যাচারে ওই ইউনিয়নের প্রতিটি পরিবারের মাঝে প্রতিনিয়ত আতংক বিরাজ করছে। ইউনিয়ন পরিষদের সদস্য মোশাররফ মুন্সির পরিবারকে দীর্ঘ দিন ধরে মামলা দিয়ে হয়রানি করে চলেছে। স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি হবার পর থেকে ওই ইউনিয়নের সাধারন মানুষের বাড়ি-ঘর জমি দখল করে নিচ্ছে। তার বিরুদ্ধে কিছু বললে তাদের বিভিন্ন ভাবে হয়রানি করে থাকেন। ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে সোহাগ মুন্সী একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য মোশাররফ মুন্সীর জমিতে জোরপূর্বক চাষাবাদ শুরু করেন,তাকে চাষাবাদ করতে বারন করলে তিনি তার দল বল নিয়ে জমির মালিকদেরকে মারধর করেন।




মিঠাগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য মোশাররফ মুন্সি অভিযোগ করেন, মিঠাগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহাগ মুন্সীর নেতৃত্বে একটি বাহিনী ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে আমার জমিতে চাষাবাদ করতে নামলে আমি তা বন্ধ করতে বলি, কিন্ত চাষাবাদ বন্ধ না করে আমার লোকদের মারধর করেন, পরে আমার বাড়ির ভিতরে ঢুকে ইট, দা, ছেনা ও লাঠিদিয়ে ঘর ভাংচুর করে এবং ইউপি সদস্য মোশাররফ মুন্সি কে প্রান নাশের হুমকী দেয়। ইউপি সদস্য তখন কোন উপায় না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোন করলে কলাপাড়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে ইউপি সদস্য কে উদ্ধার করে এবং দুই সন্ত্রাসীকে পুলিশ আটক করেছে।

অভিযোগে আরও জানা যায় সোহাগ মুন্সীর সন্ত্রাসীরা মোশাররফ মুন্সির পরিবারের অনেক জমি জোরপূর্বক চাষাবাদ করে। দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় সরকারী ভাবে সাহায্য সহযোগীতা আসলে সেখানে গিয়েও বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং বিভিন্ন মহল থেকে চাঁদাও দাবী করেন।

মিঠাগঞ্জ ইউপির ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাররফ মুন্সি জানান, আমার পৈত্তিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তিতে উল্টো বন্টন মামলা করেন সোহাগ মুন্সী ওই মামলায় আমি রায় পাই । আমার উপর অমানুষিক নির্যাতন ও হয়রানী করেন। সেখানেই ক্ষ্যান্ত নয় আমার ইউপি এলাকায় সরকারি ভাবে সাহায্য সহযোগিতা আসলে আমাকে বিতরণ করতে দেয় না বরং সেখান থেকে ক্ষমতার দাপট দেখিয়ে মালামাল ছিনিয়ে নিয়ে যায় আমি এই অপকর্মের সুষ্ঠ বিচার চাই।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ মুন্সী জানান, আমার ৩৩ শতাংশ জমি আমি চাষ করছি , বিরোধীয় জমিতে চাষাবাদ করিনাই আমার দুই জন লোক কে পুলিশ দিয়ে ধরে নিয়ে গেছে।

এ বিষয়ে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, আমার জানা মতে ঐ জায়গা মোশাররফ মুন্সীর কিন্তু বিভিন্ন সময় সোহাগ মুন্সী নিজের দখলে নেয়ার চেষ্টা চালায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!