মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার ধুলাসারে সাগর থেকে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে সোমবার (১৩ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।




মহিপুর থানা পুলিশ জানান, রোববার রাত ৮টার দিকে ধুলাসার ইউনিয়নের রামনাবাদ চ্যানেলে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে মহিপুর থানা পুলিশকে খবর দিলে তারা রাত ১২টার দিকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের উপরিভাগের চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ এবং স্থানীয়দের ধারণা, দুই-তিন দিন আগে বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার থেকে পড়ে যাওয়া অথবা ট্রলারডুবির ঘটনায় কোনো হতভাগ্য জেলের লাশ হতে পারে এটি।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!