নিউজপোর্টাল বন্ধ করাটা আত্মঘাতি হবে-প্রেস ইউনিটি | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
নিউজপোর্টাল বন্ধ করাটা আত্মঘাতি হবে-প্রেস ইউনিটি

নিউজপোর্টাল বন্ধ করাটা আত্মঘাতি হবে-প্রেস ইউনিটি

প্রেস বিজ্ঞপ্তিঃ যেই ‘ডিজিটাল বাংলাদেশ’ কথা বলে বর্তমান সরকার পরপর ৩ বার ক্ষমতায় এসেছে এবং আছে, সেই ‘ডিজিটাল বাংলাদেশ’-এর অন্যতম মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করাটা আত্মঘাতি সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ।




বুধবার ১৫ সেপ্টেম্বর বিকেল ৩ টায় অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। এতে কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক লিটন গাজী, হাবিবুর রহমান চৌধুরী, সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নেতৃবৃন্দ বলেন অনলাইন প্রেস ইউনিটির ৪ দফা বাস্তবায়নে সংবাদযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে। আর সেই ৪ দফা হলো- ১. ১০ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা-স্বাধীনতার স্বপক্ষের প্রমাণিত সংবাদযোদ্ধাদের দক্ষতার আলোকে সহজ শর্তে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন প্রদান এবং অনলাইন-প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদযোদ্ধাদের মধ্যে দেশবিরোধী-দুর্নীতিবাজ ও ভূঁইফোরদেরকে প্রতিহত করার লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে থানা-জেলা ও বিভাগীয় পর্যায়ে তালিকা প্রণয়ন করতে হবে। ২. ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের মাধ্যমে সংবাদপত্র ও সংবাদকর্মী বান্ধব আইনী প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। ৩. থানা ও জেলা পর্যায়ের সংবাদযোদ্ধাদেরকে কমপক্ষে ৫ হাজার টাকা মাসে সরকারীভাবে দেয়ার ব্যবস্থা করতে হবে। ৪. সাগর-রুণী ও মুজাক্কির সহ সকল সংবাদকর্মী হত্যার বিচার বাস্তবায়নের পাশাপাশি সংবাদযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সময় করা রাজনীতিকদের মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। এসময় মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিরা সংবাদযোদ্ধাবান্ধব বাংলাদেশ দেখতে চায়। আর তাই সংবাদযোদ্ধাদেরকে নিয়ে আওয়ামী লীগ-বিএনপির ভাগাভাগি বন্ধ করে সাংবাদিক ইউনিয়নকে একটি ব্যানারে রাখতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!