কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে কুপিয়ে জখম; আটক-৪ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে কুপিয়ে জখম; আটক-৪

কলাপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মীকে কুপিয়ে জখম; আটক-৪

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ার লালুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী মিটু সিকদার (২৫) কে কুপিয়ে জখম করা হয়েছে।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।




উপজেলার টিয়াখালী ইউনিয়নের ঢালীবাড়ির সামনে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহত মিটু সিকদার উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের সেলিম সিকদারের ছেলে।

আহত মিটু সিকদার বলেন, পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম আমি ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছি। বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ করে শেষে বাড়ি যাওয়ার পথে ইমন তালুকদার, মিটু প্যাদা, ইমাম ফকির, নাইমুল সিকদার, নাহিদ গাজী সহ ৮/১০ জন সংঘবদ্ধভাবে হামলা করে। এসময় আমি দৌড়ে ঢালী বাড়িতে গিয়ে আশ্রয় নিলে সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ ঘনায় ইমন তালুকদার, মিটু প্যাদা, নাইমুল সিকদার, নাহিদ গাজীকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চারজনকে আটক করে থানায় নিয়ে এসেছে।
এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!