কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ লক্ষ ৩১ হাজার টাকা জরিমানা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ লক্ষ ৩১ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ লক্ষ ৩১ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদক, আপন নিউজঃ কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনকে ৩ লক্ষ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪:৪০ মিনিট থেকে রাত ৮:৩৫ মিনিট পর্যন্ত কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎ বন্ধু মন্ডল’র ভ্রাম্যমান আদালত এ আর্থিক দন্ড প্রদান করেন। বাংলাদেশ কোষ্ট গার্ড, পুলিশ ও বিএসটিআই এ অভিযানে সহায়তা করেন।




জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিজকাটা গ্রাম সংলগ্ন আন্ধার মানিক নদীতে পল্টুন ব্যবহার করে ভেকু মেশিন দিয়ে যমুনা ব্রিকফিল্ড’র জন্য অবৈধ ভাবে মাটি কাটে অভিযুক্তরা। এসময় ভেকু মেশিন ও পল্টুন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির কাছে জিম্মা রাখা হয়। এবং অভিযুক্ত মো: অলিউদ্দীন হাং (২৫), মো: সোহেল গাজী (২১) এবং মো: সুমন মৃধা (২৩) কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘনে ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা দন্ড প্রদান করা হয়।
অভিযুক্তরা দন্ডের টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।

একই দিন রাত সাড়ে আট টার দিকে কলাপাড়া পৌরশহরের অফিস মহল্লা এলাকায় মেয়াদ উত্তীর্ন লাইসেন্স নিয়ে নোংরা পরিবেশে নিম্ন মানের খাদ্য উপকরন ব্যবহার করে খাদ্য সামগ্রী তৈরীর দায়ে বিসমিল্লাহ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় বিএসটিআই’র ফিল্ড অফিসার মো: মাহফুজুর রহমান উপস্থিত ছিল। বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ (১) ও ৩০ ধারা অনুযায়ী এ দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত বেকারী মালিক জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়। এছাড়া মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৪ ধারা লংঘনে ৫ ধারা অনুযায়ী ১জনকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!