মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কুয়াকাটায় খালের ওপর পরিত্যক্ত কালভার্টে মুরগি বেচা-কেনার দোকানপাট

কুয়াকাটায় খালের ওপর পরিত্যক্ত কালভার্টে মুরগি বেচা-কেনার দোকানপাট

রিপোর্টঃ-মেজবাহউদ্দিন মাননুঃ কুয়াকাটা পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা টিকে আছে নবীনপুর খালের ওপর নির্ভর করে। একেতো খালটির দুই পাড়জুড়ে চলছে দখল-দূষণ। এখালের মাঝখানে এখন পুরনো পরিত্যক্ত কালভার্টের ওপর মুরগির বাজার বসেছে। রয়েছে ঝুপড়ির দোকানপাট। এই দোকানপাটের বিভিন্ন ধরনের বর্জ্য এখন খালে ফেলা হচ্ছে। পচনশীল ওই বর্জ্যরে দূর্গন্ধে ওই জায়গায় দাড়ানো যায়না। এমনকি পুরনো কালভার্টের পাশের মহাসড়কের সঙ্গে সংযোগ থাকা চলাচলের নতুন কালভার্টের ওপরও দূর্গন্ধে চলাচল করা যায়না। খালটির মাঝখানে মরা মুরগি, মুরগির বিষ্ঠা (মল), জবাই করা মুরগির নাড়ি-ভূরি ফেলা হয়। যা পঁচে পুতিময় দূর্গন্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব যেন দেখার কেউ নেই।




কালভার্টের ওপর মুরগির ব্যবসায়ী বশির আহম্মেদ জানান, তিনি প্রায় দুই বছর ধরে দোকান করছেন। ময়লা ফেলেন না, তবে নয়টি দোকান রয়েছে কালভার্টের ওপর। কেউ ভুলে ফেলতে পারে। তারা সবাই আরও সচেতন থাকবেন বলেও জানালেন।

আরেক দোকানি বেল্লাল হোসেন জানান, তিনি প্রায় ছয় বছর ওই কালভার্টের ওপর দোকান করছেন। এখন আর ময়লা খালে ফেলেন না। পৌরসভার গাড়িতে দিয়ে দেন। তবে সচেতনমহলের দাবি পুরনো পরিত্যক্ত কালভার্টটি প্রথমত অপসারণ করে খালের প্রানির প্রবাহ সচল রাখা প্রয়োজন। খালের ওপর কালভার্টের দোকানপাট অপসারন করা প্রয়োজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!