কলাপাড়ায় নৌ-পুলিশের এএসআই মামুনের বিরুদ্ধে এন্তার অভিযোগ | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল
কলাপাড়ায় নৌ-পুলিশের এএসআই মামুনের বিরুদ্ধে এন্তার অভিযোগ

কলাপাড়ায় নৌ-পুলিশের এএসআই মামুনের বিরুদ্ধে এন্তার অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাড়ির আলোচিত সেই এএসআই মামুন-উর-রশীদের বিরুদ্ধে এন্তার অভিযোগ পাওয়া গেছে। জেলেরা প্রকাশ্যে তার বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। প্রত্যেক জেলে ট্রলার থেকে মাসোহারা আদায় করত মামুন। যে দিতনা তাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। এমনকি লালুয়ায় মানুষের পারিবারিক বিরোধ কেন্দ্রীক ঘটনায় যখন তখন যে কাউকে ফাড়িতে নিয়ে মারধর করত। গত মে মাসের প্রথম সপ্তাহের শুক্রবার সন্ধার পরে মাঝের হাওলা গ্রামের আমির হোসেনকে নৌ-পুলিশ ফাড়িতে নিয়ে পেটায়। স্বামী-স্ত্রীর সামান্য ঝগড়ার ঘটনায় আমিরকে মামুন ধরে নেয়। চান্দুপাড়া গ্রামের শ্রমজীবী জাকির হোসেনকে খালে জাল পাতার ঘটনায় মারধর করে এএসআই মামুন। লালুয়া ও রাবনাবাদ পাড়ের মুর্তিমান আতঙ্ক এই এএসআই মামুনের রয়েছে সেখানকার একটি দালাল চক্র। এএসআই মামুনের সোর্স ও দালাল চক্রদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।




স্থানীয়রা জানান, এএসআই মামুনের কর্মকাণ্ডে কেউ প্রতিবাদ করলে লালুয়ার একটি চক্র তার পক্ষে কাজ করে। এবং উল্টো তাদের হয়রানি করত।

সর্বশেষ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল অনুমান ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ঢোস এলাকায় পুলিশের লাঠির আঘাতে চরবালিয়াতলী গ্রামের চৌকিদার বাড়ীর মৃত আবদুস সত্তার’র ছেলে জেলে সুজন হাওলাদার (৩০)’র মৃত্যুর অভিযোগ ওঠে লালুয়া নৌ-পুলিশ ফাঁড়ির এক এ এসআই সহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রামবাসী বিক্ষুব্দ হয়ে ওঠে। অভিযুক্ত নৌ-পুলিশের বিচার দাবীতে উত্তেজিত জনতা চার পুলিশ সদস্যকে সোর্স সহ ট্রলারে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রনে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় উপজেলা প্রশাসন, কলাপাড়া থানা পুলিশ, মহিপুর থানা পুলিশ ও জেলা দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে যায়। ছয় ঘন্টা পর অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় অভিযুক্ত নৌ-পুলিশের সেই আলোচিত এএসআই মামুন-উর-রশিদ, কনেষ্টবল সাজ্জাদ, সুমন ও রিয়াজকে ক্লোজ্ড করে নৌ-পুলিশ বরিশাল অঞ্চলে সংযুক্ত করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!