বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
অবশেষে আলোচিত কলাপাড়ার সেই নারী ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে বদলি

অবশেষে আলোচিত কলাপাড়ার সেই নারী ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে বদলি

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় আলোচিত সেই নারী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোসা: তানিয়া আক্তার মুক্তাকে অবশেষে বদলি করেছে জেলা প্রশাসন। খেপুপাড়া ইউনিয়ন ভূমি অফিস থেকে সরিয়ে তাকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক মো: কামাল হোসেন স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বরের অফিস আদেশে এ তথ্য জানা গেছে।




এর আগে মোসা: তানিয়া আক্তার মুক্তা’র বিভিন্ন দুর্নীতি ও জালিয়াতির তদন্ত শুরু করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত ৩১.১০.৭৮০০.০০৯.০১.০২৬.১৯ স্মারকের চিঠিতে এ তথ্য জানা যায়।

এদিকে উপজেলার তুলাতলি গ্রামের জনৈক মো: ইউনুস খেপুপাড়া ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোসা: তানিয়া আক্তার মুক্তা’র বিরুদ্ধে পটুয়াখালী জেলা প্রশাসক’র কাছে জাল খাতিয়ান খুলে ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেন। এরপর জেলা প্রশাসক মো: কামাল হোসেন অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ প্রদান করেন। উক্ত অভিযোগের অনুলিপি মন্ত্রী পরিষদ বিভাগ, চেয়ারম্যান, দুদক প্রধান কার্যালয়, ঢাকা ও বিভাগীয় কমিশনার, বরিশাল, বরাবর প্রেরন করা হয়।

উল্লিখিত অভিযোগে বলা হয়, সোনাতলা মৌজার ১নং সরকারী খাস খতিয়ানের জমি নিয়ে ইউনিয়ন ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা জাল জালিয়াতি ভাবে ৫৯১/১ নং ভুয়া খতিয়ান সৃষ্টি করেন। অত:পর রেজিষ্ট্রারে অন্তর্ভূক্ত করে ১৬৪৪৩০ নম্বর খাজনা দাখিলা প্রদান করেন। এতে ঢাকার কোম্পানীর কাছে একটি চক্র সরকারী জমি ১ কোটি টাকায় বিক্রী করে আত্মসাত করে।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, ’ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোসা: তানিয়া আক্তার মুক্তা’র দুর্নীতির বিষয়ে তদন্ত সম্পন্ন হয়েছে। শ্রীঘ্র প্রতিবেদন দাখিল করা হবে।’

প্রসংগত, নীলগঞ্জ ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোসা: তানিয়া আক্তার মুক্তা, ০৮-০৫-১৯ তারিখ সোনাতলা মৌজার এসএ ২ নং সিটভ‚ক্ত ১১৮৬, ১১৮৭ নদী’র দাগের ২.৮৭৫০ একর জমির, ১৩৭৯ থেকে ১৪২৫ পর্যন্ত, ৪৬ বছরের ভূমি উন্নয়ন কর রসিদ প্রদান করেন আম্বিয়া খাতুন’র নামে। অফিসে সংরক্ষিত উক্ত রসিদ’র কার্বন কপিতে সেটেলমেন্ট খতিয়ান’র পরিবর্তে রেকর্ডীয় খতিয়ান ৯১ লেখা রয়েছে। জমির পরিমানও পাল্টে ১.৮৭৫০ এবং কর আদায়ের সাল ১৩৭৯-৯৭ লেখা রয়েছে। অথচ সোনাতলা মৌজার রেকর্ডীয় ৯১ খতিয়ান এর মালিক আছিয়া খাতুন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!