পায়রা নদীতে অবৈধ জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
পায়রা নদীতে অবৈধ জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪

পায়রা নদীতে অবৈধ জাল ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-৪

আমতলী প্রতিনিধিঃ পায়রা নদীতে অবৈধ চরগড়া জাল ফেলাকে কেন্দ্র করে দু’গ্রুপ জেলেদের সংঘর্ষে ৪ জেলে আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামে বৃহস্পতিবার সকালে।




জানাগেছে, উপজেলার বৈঠাকাটা গ্রামের শিপন হাওলাদার ও কবির হাওলাদারের মধ্যে পায়রা নদীতে অবৈধ চরগড়া জাল ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। গুরুতর আহত কবির ও শিপনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত করিব হাওলাদারের মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলে কবির পায়রা নদীতে চরগরা জাল ফেলে। ওই জাল শিপন তুলে ফেলে দেয়। এর প্রতিবাদ করলে আমার ছেলেকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

আহত শিপন হাওলাদার কবিরকে মারধরের কথা অস্বীকার করে বলেন, কবির পায়রা নদীর আমার স্থানে জাল ফেলে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আমাকে মারধর করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন. খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!