শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটা সৈকতের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুয়াকাটা সৈকতের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে-পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপন নিউজ অফিসঃ পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ অঞ্চল উন্নয়নে ব্যাপক কাজ করছে। এ ধারাবাহিকতায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, লেবুখালী সেতু ও পদ্মা সেতুর কাজ চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এ কথা বলেন।




তিনি অরো বলেন কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রোধে ৯ ’শ ৫০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর সম্ভাব্যতা যাচাইয়ে নেদারল্যান্ড ও হল্যান্ডের বিশেষজ্ঞদের কাজে লাগানো হবে। ভাঙ্গন রোধের মধ্য দিয়ে কুয়াকাটা সৈকতের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে শেখ হাসিনার সরকার কাজ করছে। দেশে বিরাজমান করোনা পরিস্থিতিতে এ কাজে কিছুটা বিলম্বিত হয়েছে। প্রতিমন্ত্রী এর আগে তিনি পায়রা বন্দর ও মহিপুরের নিজামপুরের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন-উদ-দৌলা,পাউবো মহাপরিচালক ফজলুর রহমান, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমিনুল ইসলাম, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর এবং কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তার সাথে ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!