আমতলীতে লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান | আপন নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
আমতলীতে লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

আমতলীতে লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

আমতলী প্রতিনিধিঃ লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আমতলী উপজেলার ক্যান্সার রোগী ও সাত হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার রাতে এ সহায়তা প্রদান করা হয়।




জানাগেছে, উপজেলার লতিফ মোল্লা ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগী ও হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছে। শনিবার আমতলী উপজেলার পাতাকাটা গ্রামের ক্যান্সার রোগী শিরিনা বেগম ও প্যারালাইষ্ট রোগী স্বামী আলম হাওলাদারসহ সাত হতদরিদ্র পরিবারের মাঝে ১২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংস্থার সভাপতি মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ রিপন মুন্সি এ সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহাগ তালুকদার, ইউপি সদস্য মোঃ আবুল হোসেন মল্লিক ও জয়নুল আবেদীন, রিয়াজ খাঁন, সোহেল ফকির ও আবুল কালাম আজাদ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!