বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় টাকা আত্মসাৎ মামলায় আইনজীবীর সহকারী কারাগারে

কলাপাড়ায় টাকা আত্মসাৎ মামলায় আইনজীবীর সহকারী কারাগারে

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় খাসজমি বন্দোবস্ত করে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের মামলায় আইনজীবী সহকারী  জামাল হোসেন আফজাল (৪৮) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ প্রদান করেন।

উল্লেখ, মামলার বাদী মো. আমির হোসেন মৃধা গত ২০১৭ সালের ১৫ নভেম্বর ও ২০১৮ সালের ৩১ জুলাই পর্যন্ত খাস জমি বান্দোবস্ত করে দেওয়ার জন্য আসামি জামাল হোসেন আফজাল কে নগদ ছয় লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা প্রদান করে। সাথে জাতীয় পরিচয়পত্র ও ছবি ইত্যাদি নেয়, এবং সে আগামী ছয় মাসের মধ্যে তাকে খাসজমি বন্দোবস্ত করে দেবে এমন অঙ্গীকার করে।

সময়সীমা শেষ হলে আসামিকে বন্দোবস্ত জমির জন্য তাগিদ করলে নে প্রতারণার আশ্রয় নিয়ে জাল-জালিয়াতি ভাবে কাগজপত্র তৈরি করে। মিস কেস নং-২৭০কে/ ৭২-৭৩ মূলে জে, এল নং-২৮ মনসাতলী মৌজার এস, এ ১৮৯ নং খতিয়ান দাগ নং-১৫৬১ হইতে ৭.৫০ একর জমি তার নামে বন্দোবস্ত কেসের ভূয়া কাগজপত্র সৃষ্টি করে। যা অন্যের লোকের নামে রয়েছে।





গত ১১ মার্চ-২০২১ তারিখে কলাপাড়া পৌর শহরের মমতা শপিং মল উত্তর পাশে কালভার্টের উপর ওই আত্মসাৎ টাকা ফেরত চাইলে আসামী দেবে না বলে জানিয়ে দেয়। একপর্যায়ে আসামি উত্তেজিত হয়ে আমির হোসেনকে হত্যার উদ্দেশ্যে জিআই পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হয়। পরবর্তীতে তার কাছে টাকা চাইলে তাকে খুন ও জখমের হুমকি দিয়ে আসামি চলে যায়। পরে স্থানীয়রা আমির হোসেনকে গুরুতর রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসা করান। এই বিষয় নিয়ে কলাপাড়া উপজেলা চৌকি আদালত আইনজীবীর বরাবর ন্যায়-বিচার পাওয়ার জন্য আবেদন করলে আইনজীবীরা আসামিকে নোটিশ দেয় যে ২০ মার্চ-২০২১ তারিখে সালিশী বৈঠক দিন ধার্য্য করলে আসামি উল্টো বিজ্ঞ আদালতে আমির হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। আমির হোসেন আসামির সাথে আপোষ ফয়সালার চেষ্টা করে ব্যর্থ হয়ে আদালতে জামাল হোসেন আফজাল কে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং- ৩১০/২০২১। মামলার এ্যাডভোকেট জেড এম কাওছার।

রোববার আদালতে জামিন চাইতে এলে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে জামাল হোসেন আফজালকে জেলহাজতে প্রেরণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!