কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোচালকের মৃত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোচালকের মৃত্যু

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় অটোচালকের মৃত্যু

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মহিপুরের ইউসুফপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটো রাস্তার পাশে খাদে পড়ে চালক মোঃ রিপন ওরফে নিতাই মিস্ত্রী (৩৯) ঘটনাস্থলেই মারা গেছে। এ সময় অটোতে থাকা সাত যাত্রীও কমবেশি আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।




মহিপুর থানার এস আই মোঃ হালিম হাওলাদার জানান, কলাপাড়া থেকে সাতজন যাত্রী নিয়ে সে কুয়াকাটা যাওয়ার পথে অটোটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পানির মধ্যে পড়ে যায়। এসময় সাত যাত্রী আহত হলেও মারা যায় চালক রিপন।

মহিপুর থানা পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে আটটার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছেন। এ ঘটনায় মহিপুর থানায় ইউডি মামলা হয়েছে। নিহত রিপন কলাপাড়ার নীলগঞ্জ এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতো। তবে প্রায় ২৫ বছর আগে সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে। তার আগের নাম ছিলো নিতাই মিস্ত্রী। সে পৌর শহরের অফিস মহল্লা এলাকার মৃত নারায়ন মিস্ত্রীর ছেলে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!