আমতলীতে শিশু ধর্ষণ চেষ্টা; বৃদ্ধ ধর্ষক গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
আমতলীতে শিশু ধর্ষণ চেষ্টা; বৃদ্ধ ধর্ষক গ্রেফতার

আমতলীতে শিশু ধর্ষণ চেষ্টা; বৃদ্ধ ধর্ষক গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ বাবা-মাকে পান দেয়ার কথা বলে পান বরজের ভিতরে ডেকে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক বৃদ্ধ আব্দুর রশিদ হাওলাদার (৬৫) শিশুটির যৌনাঙ্গে আঙ্গুল দিয়ে ক্ষত-বিক্ষত করে দিয়েছে। এ ঘটনার সাথে জড়িত বৃদ্ধ রশিদকে পুলিশ বুধবার রাতে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার রায়বাল গ্রামে বুধবার বিকেলে।




জানাগেছে, উপজেলার রায়বালা গ্রামের প্রথম শ্রেনীতে পড়–য়া শিশু কন্যা দাদার বাড়ীতে যায়। দাদার বাড়ী থেকে ফেরার পথে পান বরজের সামনে বৃদ্ধ আব্দুর রশিদ শিশুর বাবা মাকে পান দেয়ার কথা বলে বরজের পাশে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়। ওই ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায় এবং শিশুটির যৌনাঙ্গে আঙ্গুল দিয়ে ক্ষত-বিক্ষত করে দেয়। শিশুটির ডাক চিৎকারে ধর্ষক আব্দুর রশিদ পালিয়ে যায়। পরে শিশুটিকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেয়। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষক আব্দুর রশিদ হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশু কন্যার বাবা মামলা দায়ের করেছেন। পুলিশ বুধবার রাতে তাকে তার বাড়ী থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ ধর্ষক আব্দুর রশিদকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। একই দিনে শিশুটিকে জবানবন্দির জন্য আদালতে প্রেরন করা হয়। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন ধর্ষক আব্দুর রশিদকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং শিশুটির জবানবন্দি গ্রহন করেছেন।

শিশু কন্যার বাবা কান্নাজনিত কন্ঠে বলেন, আব্দুর রশিদ হাওলাদার আমার শিশু কন্যাকে পান দেয়ার কথা বলে বরজের ভিতরে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী থানার এসআই মোসাঃ নাসরিন বলেন, শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার বলেন, শিশুটিকে দ্রুত পটুয়াখালী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনার সাথে জড়িত আব্দুর রশিদ হাওলাদারকে গ্রেফতার করে এবং শিশুটির জবানবন্দির জন্য আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!