কলাপাড়ায় শিশু সহ তিন জনের শরীরে ডেঙ্গু শনাক্ত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
কলাপাড়ায় শিশু সহ তিন জনের শরীরে ডেঙ্গু শনাক্ত

কলাপাড়ায় শিশু সহ তিন জনের শরীরে ডেঙ্গু শনাক্ত

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় দুই শিশু সহ এক যুবকের শরীরে ডেঙ্গু সনাক্ত হয়েছে। পৌরশহরের মংগলসুখ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী চন্দ্রিকা কর্মকার (৯) একই ক্লাশের মো. জুনায়েদ হোসেন জিলান (৯) ও আলামিন (৩৫) নামে এক যুবক ডেঙ্গু আক্রান্তের শিকার হয়। তবে এরা এক সপ্তাহের ব্যবধানে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু আতংক দেখা দিয়েছে। যদিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিয়ে আতংকের কিছু নেই, সকলের সচতেনতাই এর মূল উৎস এডিস মশা নির্মুল করতে পারে।




ডেঙ্গু আক্রান্ত শিশুদের পরিবারের সদস্যরা জানায়, কয়েকদিন আগে স্কুলে বসে মশার কামড়ে ডেঙ্গু সংক্রমিত হয় বলে তারা ধারনা করছেন। প্রথমে ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে থাকে। জ্বর না কমায় পটুয়াখালীতে নিয়ে পরীক্ষা করালে ডেঙ্গু শণাক্ত হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম জানান, তিনি কেবল শুনেছেন। খোঁজ-খবর নিচ্ছেন।

এদিকে শিশু শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষক সহ অভিভাবকরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার স্থানীয় যুবক আল-আমিন’র ডেঙ্গু সনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!