রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় স্ত্রীর নির্যাতনের শিকার স্বামী জাকির

গলাচিপায় স্ত্রীর নির্যাতনের শিকার স্বামী জাকির

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ গলাচিপায় তিন সন্তানের জননী স্ত্রীর নির্যাতনের স্বীকার স্বামী জাকির ব্যাপারী (৪০)। জাকির ব্যাপারী হচ্ছেন উপজেলার ডাকুয়া ইউনিয়নরে ফুলখালী গ্রামের ছোমেদ ব্যাপারীর ছেলে। স্ত্রী মাকসুদা বেগম(৩৫) হচ্ছেন গলাচিপা সদর ইউনিয়নরে ইট বাড়িয়া গ্রামের মৃত মজিদ ফকিরের মেয়ে। জাকির ব্যাপারী জানান, গত ১৭ বছর আগে শরীয়া সুন্না মোতাবেক কাবিনমূলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দ্যাম্পত্ত জীবনে তিনটি পূত্র সন্তান হয়। তারা সুন্দরভাবে জীবন যাপন করে স্বামীর বাড়িতে। গত ৮ বছর আগে ইটবাড়িয়া স্বশুর বাড়িতে সরকারীভাবে টিনসেটের একটি ঘর পেয়ে তারা সেখানে বসবাস করে। ভুল বুঝাবুজির কারনে স্ত্রী স্বামীর বিরুদ্ধে আদালতে হয়রানি মামলা করেন। স্বামী হয়রানি মামলায় প্রায় ৮ দিনের মত জেল হাজতে থাকেন। জেল থেকে জামীনে বের হয়ে এখন তিনি নিরুপায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন।




এ বিষয়ে ইউপি সদস্য রাকিব মোল্লা জানান, আসলেই জাকির ব্যাপারীকে তার স্ত্রী হয়রানি মামালা দিয়ে দেশ ছাড়ার পায়তারা করছে। এ বিষয়ে স্ত্রী মাকসুদা বেগমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি আরও বলেন, পরিবারটি আসলেই হতদরিদ্র। গলাচিপা সদর ইউনিয়নের ইট বাড়িয়া ইউপি সদস্য মোহন মাঝি বলেন, মামলা হওয়ার পরেও দুপক্ষকে নিয়ে বেশ অনেকবার বসেছি কোন পক্ষকেই মানাতে পারিনা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!