বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
রাঙ্গাবালীতে শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

রাঙ্গাবালীতে শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে এক গৃহবধূকে কোমড়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (৩ অক্টোবর) সকালে ওই গৃহবধূর স্বামীর বাড়ীতে এ নির্যাতনের ঘটনা ঘটে। কোমড়ে শিকল বেঁধে, তালা দিয়ে আটকিয়ে। ঘরের মেঝেতে ফেলে মধ্যযুগীয় কায়দায় বর্বর এ নির্যাতন চালানো হয়। অনবরত শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি আঘাত করা হয়। নির্যাতনের শিকার গৃহবধূ, তার বাবা-মা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। তবে, শ্বশুর বাড়ি থেকে যৌতুক পেতেই স্বামীর এমন নির্যাতন, দাবি নির্যাতনের শিকার গৃহবধূর। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম রেনিস সুলতানা, বয়স ১৯ বছর। কাউখালী গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের মেয়ে সে।




জানা গেছে, আড়াই বছর আগে একই গ্রামের মৃত হানিফ মোল্লার ছেলে রাকিব মোল্লার (২২) সাথে রেনিসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায় অপ্রাপ্ত বয়সেই রেনিসের বিয়ে হয়। দেড় বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের ঘরে। গৃহবধূ রেনিস সুলতানা বলেন, ‘বিয়ের পর তাদের সুখে-শান্তিতেই দিন কাটছিল। যা চেয়েছেন, তাই পেয়েছেন স্বামীর কাছ থেকে। কিন্তু কিছুদিন পর থেকে শ্বাশুরির আশকারায় তার সঙ্গে দাম্পত্য জীবনে স্বামীর কলহ শুরু হয়। রোববার শ্বাশুরি শেকল বের করে দিছে, স্বামী বানছে। পিটাইছে।’ তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে ঢাকা যাওয়ার সময় জুতা দিয়ে বেধড়ক পিটিয়ে গেছে। আমার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করতে দেয় না। ফোন নিয়ে গেছে। যৌতুকের টাকা চায়, বলে তাকে (স্বামী) কিছু দেয় না। একবার তাকে বাবার বাড়ি পাঠিয়ে দিছে। বলছে কিছু নিয়ে আসবি। রেনিসের বাবা রফিকুল ইসলাম হাওলাদার বলেন, ‘এই যৌতুকের জন্য মেয়েকে জালা-যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আমি বিচার চাই।’

জানা গেছে, নির্যাতনের খবর পেয়ে ওইদিন রফিক হাওলাদার শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। এবিষয়ে অভিযুক্ত স্বামী রাকিব মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার কোন মন্তব্য জানা যায়নি।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ‘এ ধরণের কোন খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!