প্রতিবন্ধী বুদ্ধি মোর্শেদা নিখোঁজের ৩ দিন পর উদ্ধার করলো মহিপুর থানা পুলিশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
প্রতিবন্ধী বুদ্ধি মোর্শেদা নিখোঁজের ৩ দিন পর উদ্ধার করলো মহিপুর থানা পুলিশ

প্রতিবন্ধী বুদ্ধি মোর্শেদা নিখোঁজের ৩ দিন পর উদ্ধার করলো মহিপুর থানা পুলিশ

মহিবুল্লাহ পাটোয়ারী, মহিপুরঃ মহিপুরের সেরাজপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মোসাঃ মোর্শেদা বেগম (৪৭) কে নিখোঁজের ৩ দিনের মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিল মহিপুর থানা পুলিশ।




পুলিশ সূত্রে জানা যায়, মহিপুরের সেরাজপুর গ্রামের জব্বার আকনের বুদ্ধী প্রতিবন্ধী বোন মোর্শেদা বেগম (৪৭) তাদের নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে অন্যত্র চলে যায় যার প্রেক্ষিতে অনেক খোঁজাখুঁজির পরে বোনকে না পেয়ে গত ৩০ সেপ্টেম্বর মহিপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন তার ভাই।

জিডি আমলে নিয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়েরের তত্বাবধানে তৎপর হয়ে ওঠে থানা পুলিশ।

ফলশ্রুতিতে ৩ অক্টোবর রবিবার মহিপুর থানার পুরান মহিপুর চেকপোস্ট এলাকা থেকে এস আই আসাদুজ্জামান জুয়েল তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের মাধ্যমে উদ্ধার করে। এবং তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

অনেক দিন পরে বোনকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন উদ্ধারকৃতর পরিবারের লোকজন এবং তারা মহিপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!